MX Player তো আমরা সবাই ব্যবহার করি। খুব ভালো বললে ভুল হবে,আমার মতে এটি অ্যান্ড্রয়েড ফোনের সেরা ভিডিও প্লেয়ার।
কিন্তু আমার মনে হয় বেশ কিছুদিন ধরে আমার মত অনেকেই একটা সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু কোন সমাধান না পেয়ে আপডেট ভার্সন ব্যবহার না করে ব্যাকডেট ভার্সন ব্যবহার করেন।
MX Player-এ সব ভিডিও সাপোর্ট করে মানে সব গুলা এবং ফুল এইচডি। কিন্তু সব ভিডিও চললেও অডিও চলে না, কিছু ফুল এইচডি ভিডিওর। ওপেন করলে লেখা আসে {This audio format(AC3)is not supproted}.
তবে এবার নিয়ে নিন এই সমস্যার সমাধান...
এমনটি হয় শুধু মাত্র MX Player আপডেট ভার্সন ব্যবহার করলে। অনেকে এর সমাধান না পেয়ে MX Player ব্যাকডেট ভার্সন ব্যবহার করেন।এই সমস্যা দেখা দিয়েছে MX Player ১.৭.৩০ এর পরের সব ভার্সনে।
তবে এবার দেখে নিন এর চিরস্থায়ী সমাধানঃ
১/ এই লিংকে গিয়ে এটি ডাউনলোড করুন এবং তা আপনার SD/Memory কার্ডে রাখুন।
২/ এবার Screenshot গুলো দেখে MX Player এর Setting এ যান।
৩/ তারপর Decoder এ ঢুকে একদম নিচে আসুন।
৪/ এখন Custom Codec গিয়ে Download করা জিপ ফাইলটি যে জায়গায় রেখেছেন সেই জায়গায় যান এবং জিপ ফাইলটি সিলেক্ট করে Use default codec এ প্রেস করুন।
৫/ এখন আপনার সামনে আরো একটি মেসেজ দেখাবে এরকম (Restarting application on reload codec) এবং এতে Ok চাপুন৷
কাজ শেষ এবং এখন আপনি যে কোন ভিডিও দেখুন ও কোন সমস্যা ছাড়াই স্পষ্ট শুনুন।
কোন সমস্যা হলে কমেন্টে জানাবেন।






ConversionConversion EmoticonEmoticon