একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৪ হাজার ১১৭টি মোবাইল ফোনের সিম কার্ড নিবন্ধন করা হয়েছে।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ১২:০১ AM | টিউন বিভাগঃ
(box4)


একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে ১৪ হাজার ১১৭টি মোবাইল ফোনের সিম কার্ড নিবন্ধন করা হয়েছে। চলমান সিমের নিবন্ধন যাচাই-বাছাই প্রক্রিয়ায় এ তথ্য উঠে এসেছে বলে জনিয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী 'তারানা হালিম'।

এঘটনায় বিষ্ময় প্রকাশ করে তিনি জানান, ১লা নভেম্বর থেকে সিম নিবন্ধনে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পদ্ধতি চালু হবে। মঙ্গলবার সচিবালয়ে সিম নিবন্ধন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকেদের এসব কথা বলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ।

সচিবালয়ে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলোর প্রধান নির্বাহী, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষ, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে সিম নিবন্ধন কার্যক্রম নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে প্রতিমন্ত্রী সাংবাদিকেদের জানান, সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ি আরও তিনটি এনআইডি পাওয়া গেছে যেগুলোর প্রত্যেকটির বিপরীতে প্রায় ১১ হাজারারেরও বেশি সিমের নিবন্ধন হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ১লা নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হবে। আর ২০১২ সালের আগে যেসব সিমের নিবন্ধন হয়েছে , সেগুলো যাচাই-বাছাই করতেই এসএমএসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে সরকারের সিদ্ধান্তে মোবাইল অপারেটরদের সহযোগিতা থাকবে বলে জানান গ্রামীন ফোনের প্রধান নির্বাহী।

Previous
Next Post »